শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত চিকিৎসকের নাম ডা. ফারাহ ফেরদৌস (৩২)। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগের ফেজ ‘বি’ রেসিডেন্ট চিকিৎসক ছিলেন।

শাহবাগ থানা পুলিশ জানায়, আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের ১৪ তলার একটি ফ্ল্যাটে একা থাকতেন ফারাহ ফেরদৌস। সেখান থেকেই তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ফারাহ ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের বাসিন্দা। তাঁর বাবা আব্দুর রশিদ ও মা ফেরদৌসি রশিদ। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।

কর্মজীবনে ডা. ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে রেসিডেন্ট প্রশিক্ষণ শুরু করেন। এর আগে ২০১৭ সালে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তবে প্রাথমিকভাবে এখনও মৃত্যুর কারণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *