রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

পিপলস নিউজ রিপোর্ট: রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানের পুনাখা এলাকার কাছাকাছি, শহরটি থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের কেন্দ্র ভুটানে হলেও এর কম্পন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কম্পন অনুভূত হওয়ার পর অনেকেই ঘরবাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *