পিপলস নিউজ রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে ঢাকা-৮ আসনের ১১ দল মনোনীত এমপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, ওই সময় একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হলে তাঁর ওপর হামলা করা হয়।ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী সমর্থকদের নিয়ে রাজধানীর শান্তিনগর মোড়ে অবস্থান নেন। সেখানে তিনি অভিযোগ করেন, হামলার সময় তাঁর দিকে ডিম নিক্ষেপ করা হয়েছে।এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকাকালে ছাত্রদলের পরিচয়ে কিছু ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালায়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত ছাত্রদলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।






