মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে গাছ পড়ে নারীর মৃত্যুকুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রবল ঝড়-বৃষ্টিতে কাঁঠাল গাছ ভেঙে টিনের ঘরের চালের ওপর পড়ে শেফালী (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শেফালী ওই গ্রামের বাসিন্দা যোগিন্দ্রের মেয়ে।
সন্ধ্যার পর হঠাৎ শুরু হওয়া ঝড় ও ভারী বৃষ্টির সময় শেফালী ঘরের ভেতরে ছিলেন। এ সময় ঘরের পাশের একটি কাঁঠাল গাছ উপড়ে গিয়ে টিনের ঘরের ওপর পড়ে। এতে ঘরটি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাকৃতিক দুর্যোগে এমন দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।






